২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোরে পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুটি আম ও চারটি বনজ গাছ নিধন এবং বাঁধ হুমকিতে ফেলে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য বকুল মেম্বার ও সমিতির সম্পাদকের মদদে কাঁমারগা ইউপির গাংহাটি গ্রামের মৃত সুবোধ সাহার পুত্র পরেশ সাহা বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে ফেলে বাঁধের জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ করছে। তাকে প্রতিহত করা না গেলে, তার দেখাদেখি অন্যরাও বাঁধ দখলে উৎসাহিত হবে, সেটি হলে বাঁধের অস্থিত্ব হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা সুশিল মিস্ত্রি (৪৫) ও গয়ানাথ বলেন, এভাবে বাঁধের জায়গা দখল করা অন্যায়,তবে তারা ক্ষমতাধর হওয়ায় কারো কোনো বাধা বা কথা শুনছেন না। এবিষয়ে জানতে চাইলে পরেশ সাহা বলেন, গাছ লাগিয়ে দেয়া হবে, তিনি বলেন, পরিত্যক্ত জায়গায় ঘর করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের কি করার আছে। তাছাড়া এসও রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করে তার মৌখিক নির্দেশে তারা এখানে দোকান ঘর নির্মাণ করছেন। এবিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসও বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন