সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় ১২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : র‌্যাব-৫, রাজশাহী প্রায় ১২ কেজি গাঁজাসহ শাহজাহান (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। সে চাঁপাইনবাবগন্ঞ্জ সদর এলাকার মেরাজ আলীর ছেলে। গতকাল রোববার পুঠিয়া বাসস্ট্যান্ডের সুরভী মটরস্ এর শোরুমের সামনে একটি বাস তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য গাঁজাসহ আরপি স্পেশাল নাইস কোচ (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ব-১৫-৫১০২)

যাত্রীবাহী পরিবহণ যোগে কুমিল্লা হইতে রাজশাহীতে আসছে। সংবাদ পেয়ে তারা পুঠিয়া বাস স্ট্যান্ডের কাছে বাসটি থামিয়ে তল্লাশি করে। এসময় মাদক ব্যবসায়ী শাহজাহান বাসের জানালা দিয়ে লাফিয়ে পালানোর সময় র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। তার ব্যাগ তল্লাশি করে ১১.৭ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। ওই আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris