সর্বশেষ সংবাদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু

হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এফএনএস : বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন। আলাদা করে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিজের বাবার শারীরিক অবস্থার সবশেষ এ তথ্য জানিয়েছেন হাসান আজিজুল হকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, তার বাবার শারীরিক সমস্যাগুলো উন্নতির দিকে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলোও নরমাল। বর্তমানে লিভার ও কিডনির পরীক্ষা করছেন চিকিৎসকেরা।

ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা স্বাভাবিক হয়ে আসছে। নিউমোনিয়াও থেকে তিনি সেরে উঠছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক উন্নতির দিকে। গত ১৬ আগস্ট সন্ধ্যায় বাবার অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ইমতিয়াজ হাসান। এর দিন পাঁচেক পরই গত ২১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে হাসান আজিজুল হককে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ২২০ নম্বর কেবিনে ভর্তি করা হয়। ওইদিনই সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছিল। হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তার বয়স ৮২ বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর যান। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতেই কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায় এলাকায় অবস্থিত ‘বিহাস’-এ বর্তমানে বাস খ্যাতিমান এ কথাসাহিত্যিকের।


আরোও অন্যান্য খবর
Paris