সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

দুই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, সহনশীলতা সূচকে চার ধাপ উন্নতি বাংলাদেশের

Paris
Update : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

এফএনএস : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে। এর আগে গত ২৬ জুন ৭৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের দিন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় মৃত ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৩৯ জন। এদের মধ্যে হাসপাতালে ৭৮ জন ও বাড়িতে দুইজনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬৫২ নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৬১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৮০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন ও ষাটোর্ধ্ব ৪৩ জন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রামে ২১ জন, রাজশাহীতে একজন, খুলনায় ৯ জন, বরিশালে চারজন, সিলেটে ছয়জন, রংপুরে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবিলায় সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি ‘কোভিড সহনশীলতা’ র‌্যাংকিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। কয়েক মাস ধরে এ সূচক প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সম্প্রতি তাদের আগস্ট মাসের র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। তাতে চার ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। করোনাভাইরাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার মান, টিকাদানের পরিসর, মৃত্যুহারসহ মোট ১২টি সূচকের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ৫৩টি অর্থনীতি নিয়ে ‘কোভিড রেজিলিয়েন্স’ বা ‘কোভিড সহনশীল’ আন্তর্জাতিক র‌্যাংকিং প্রকাশ করে ব্লুমবার্গ।

এ র‌্যাংকিং অনুসারে গত বছরের নভেম্বরে ২৪ নম্বরে ছিল বাংলাদেশ। এর পরের মাসে চার ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ উঠে আসে তারা। ওই সময় করোনা মোকাবিলার এ সূচকে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো তো বটেই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবকেও পেছনে ফেলেছিল বাংলাদেশ। এরপর করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মুখে পিছিয়ে পড়তে থাকে দেশটি। একপর্যায়ে চলতি বছরের মার্চে ২৮তম, এপ্রিলে ৪১তম, মে মাসে একধাপ এগিয়ে ৪০তম, জুনে ছয় ধাপ পিছিয়ে ৪৬তম ও জুলাইয়ে আরও দুই ধাপ পিছিয়ে ৪৮তম অবস্থানে চলে যায় বাংলাদেশ।

সংক্রমণের গতি কমে আসতেই র‌্যাংকিংয়ে ফের এগিয়েছে তারা। করোনা সহনশীলতার সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৫৪ দশমিক ৫। আগস্ট মাসের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারত-পাকিস্তানেরও। দুই ধাপ করে এগিয়ে তাদের অবস্থান যথাক্রমে ৪২তম ও ৪৩তম। এ ক্ষেত্রে ভারতের সংগ্রহ ৫৬ দশমিক ৩ পয়েন্ট ও পাকিস্তানের ৫৪ দশমিক ৭ পয়েন্ট। ৮০ দশমিক ১ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে নরওয়ে।

৪২ দশমিক ৭ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে মালয়েশিয়া। সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় ২০ ধাপ নিচে নেমেছে যুক্তরাষ্ট্র। তাদের অবস্থান এখন ২৫তম। ১৫ ধাপ পিছিয়ে চীনের অবস্থান ২৪তম। সবচেয়ে বেশি অবনতি হয়েছে নিউজিল্যান্ডের। একলাফে ২৬ ধাপ নেমে তারা পৌঁছেছে ২৯তম স্থানে। ১৯ ধাপ নিচে নেমেছে ইসরায়েল। তাদের অবস্থান ৩৬তম।


আরোও অন্যান্য খবর
Paris