১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

কিস্তির ২৫ শতাংশ দিলেই আর ঋণখেলাপি হবে না

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কিস্তির ২৫ শতাংশ দিলেই আর ঋণখেলাপি হবে না
বিজ্ঞাপন

এফএনএস : করোনার দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ঋণ পরিশোধে ফের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধার আওতায় ঋণগ্রহীতা তার চলতি বছরের ঋণের কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করলেই ওই ঋণকে খেলাপি করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বেসরকারি খাতে ঋণবিনিয়োগ প্রবাহের গতিধারা স্বাভাবিক রাখার মাধ্যমে কাক্সিক্ষত বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্য সমুন্নত রাখার জন্য এ সুবিধা। এর ফলে চলতি বছরের জানুয়ারি হতে ডিসেম্বরের মধ্যে আর কোনো ঋণ খেলাপি হবে না। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব প্রলম্বিত হওয়ায় চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং বেসরকারি খাতে ঋণবিনিয়োগে প্রবাহের গতিধারা স্বাভাবিক রেখে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্য সমুন্নতের জন্য কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের জানুয়ারি হতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তির ২৫ শতাংশ জমা দেওয়ার পর কিস্তির বাকি ৭৫ শতাংশ পরবর্তী এক বছরের মধ্যে জমা দিতে হবে।

এ ঋণ পরিশোধ করা হলে ওই সময়ে ঋণ, বিনিয়োগসমূহ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। এর আগে ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ঋণ পরিশোধে সময়সীমা বেধে দিয়েছিলে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়েছিল, ঋণের যেসব কিস্তি ৩০ জুনের মধ্যে বকেয়া হবে, সেসব ঋণ বা ঋণের কিস্তির কমপক্ষে ২০ শতাংশ ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে সেটা ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন