১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

করোনা ভাইরাস জৈব-অস্ত্র কি না তা নিশ্চিত নন মার্কিন গোয়েন্দারা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
করোনা ভাইরাস জৈব-অস্ত্র কি না তা নিশ্চিত নন মার্কিন গোয়েন্দারা
বিজ্ঞাপন

এফএনএস : কোভিড-১৯ বা করোনা ভাইরাসের জন্ম চীনের ল্যাবেই কি না, তা নিশ্চিত হতে পারেননি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। একই সঙ্গে এ ভাইরাস প্রকৃতি থেকেই বিকশিত হয়েছে, না কি ল্যাব থেকে এসেছে – তা নিয়েও তারা রয়েছেন দ্বিধাবিভক্ত। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দক্ষ গবেষকরা বিস্তর গবেষণার পর একটি প্রতিবেদন প্রকাশ করেন, যাতে তারা যৌথভাবে মত দেন যে, জৈব-অস্ত্র হিসেবে এটা (করোনা ভাইরাস) বিকশিত হয়নি। বিশেষজ্ঞদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, এ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের সময় পেরিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর এ প্রতিবেদন প্রকাশ করেছে।

তারা বলছে, গোয়েন্দারা কোভিড ভাইরাসের উৎপত্তি নিয়ে দ্বিধাবিভক্ত। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলে হুবেই প্রদেশের উহান নগরীতে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ধূমকেতুর গতিতে ক্রমে এ ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনা ছড়িয়ে পড়ার পর ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জনের। এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন। বাংলাদেশেও করোনা ভয়াবহ আঘাত হেনেছে। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। করোনার প্রাণঘাতি হানায় বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজুড়ে বেড়েছে বেকারত্ব ও দরিদ্রতা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় থমকে গেছে বিদ্যালয়ে শিশুদের উল্লাস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন