২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রেস্তোরাঁ করোনা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রনোদনার ঋণ প্রদানের দাবী

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
রেস্তোরাঁ করোনা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রনোদনার ঋণ প্রদানের দাবী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনায় ক্ষতিগ্রস্থ রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রনোদনার ঋণ সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। গতকাল শনিবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার এক মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, সভায় সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকুর সঞ্চালনায় অন্যানো নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক এসএম শিহাব উদ্দীন, সিনিয়র সদস্য ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইসলাম, অর্থ সম্পাদক শেখ আশিকুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামরুল হাসান সোহান, মহিলা সম্পাদক নাবিলা নওরিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাসনিম হাবিব শাওন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জমিল দ্বীপন, সহ দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সমিতির নির্বাহী সদস্য আফজাল হোসেন রনি রাজ, রাজীব প্রমুখ।

সভায় বক্তারা করোনা ভাইরাসের কারণে রেস্তোরাঁ ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বল্পসুদে সহজ শর্তে প্রনোদনার ঋণ প্রদানের জন্য সরকারের কাছে জোড় দাবী জানানো হয়। সভায় রেস্তোরাঁ ব্যবসায় বিভিন্ন সদস্য সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়্। উক্ত সভায় সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের জন্য নগরীতে সকল রেস্তোরাঁ ব্যবসায়ীদের আহবান জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন