৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

ইঁদুরের ফুটবল খেলা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
ইঁদুরের ফুটবল খেলা
বিজ্ঞাপন


একদিন সফর খান এক ডাক্তারের কাছে গেছেন—
সফর: আমি প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে ইঁদুরের ফুটবল খেলা দেখি।
ডাক্তার: এই ওষুধটা নিন। ঠিক হয়ে যাবে।
সফর: কালকে নিতে পারি?
ডাক্তার: কেন? আজ নিলে সমস্যা কী?
সফর: না, বলছিলাম আজ আবার ফাইনাল খেলা কি-না!

****

ডাক্তারি পাস করার প্রথম দিন
এক লোক ডাক্তারি পাস করে প্রথম দিন রোগী দেখছিলেন। তিনি প্রথমে টর্চ দিয়ে রোগীর জিহ্বা, এরপর চোখ এবং সবশেষে কান দেখে বললেন, ‘ব্যাটারি ঠিক আছে।’

****

অসম্ভব বলে কোনো শব্দ নেই
নেপোলিয়ন একদিন আসগরকে বলছেন—
নেপোলিয়ন: আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
আসগর: বারে, আপনার কেনার সময় সেটা দেখা উচিত ছিল। এখন বলে তো কোনো কাজ হবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন