৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

এক চড়েই ৬৪ দাঁত উধাও!

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৭:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
এক চড়েই ৬৪ দাঁত উধাও!
বিজ্ঞাপন

বাসে তুমুল ঝগড়া হচ্ছে-

প্রথম যাত্রী: মুখ সামলে কথা বলুন। না হলে ৩২ পাটি দাঁত এক চড়ে খুলে ফেলবো।
দ্বিতীয় যাত্রী: এক চড়ে আপনার ৬৪ পাটি দাঁত উধাও করে দেবো।
এক তরুন: দাঁত তো মাত্র ৩২ পাটি। তাহলে ৬৪ পাটি খুলবেন কী করে?
আরেক যাত্রী: আমি জানতাম আপনি আমাদের কথার মাঝে নাক গলাবেন! তাই আপনার দাঁতের পাটিও হিসাব করে নিয়েছি।

****

তেলাপোকা খেতে কেমন?

ছেলে: বাবা, তেলাপোকা খেতে কেমন?
বাবা: খাওয়ার সময় বাজে কথা বলবে না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।

খাওয়া শেষে-

বাবা: হুম, কী যেন বলছিলে?
ছেলে: বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছিল। তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!

****

জানালা দিয়ে মেয়েদের ব্যায়াম দেখা

১ম প্রতিবেশী: আমার স্বামীকে নিয়ে পড়েছি এক বিপদে। রোজ সকালে টিভিতে ব্যায়ামের অনুষ্ঠান শুরু হলেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে।
২য় প্রতিবেশী: বিপদ বলছ কেন, এই বয়সে ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
১ম প্রতিবেশী: আরে, নিজে ব্যায়াম করলে তো ভালোই হতো। সে তো জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটির ব্যায়াম দেখতে দৌড় দেয়!

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন