সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

তিন মাস পর রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে সর্বনিম্ন ৬ জনের মৃত্যু

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : তিন মাস পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় সর্ব নিম্ন ৬ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগে গত ১ জুন সর্বনিম্ন ৭ জন মারা যায় একদিনে। তার পর বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রায় তিন মাসের মধ্যে এ হাসপাতালের করোনা ইউনিটে এটিই এক দিনে সর্বনিম্ন মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালের বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে ১ জন ও করোনা নেগেটিভ হয়েও পরবর্তি শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু হয়। এক দিনে মারা যাওয়া ৬ জনের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী। যাদের মধ্যে ১ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪ জন।

যা আগের দিন ছিল ২৭ জন। এছাড়াও একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। য আগের দিন ছিল ৩৫ জন। আর বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯০ জন। যা আগের দিন ছিল ২০৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৯২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৯ জন। রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে সংক্রমণের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৭ দশকি ৭৪ শাতংশ।


আরোও অন্যান্য খবর
Paris