সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

পুঠিয়ায় বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। এদের মধ্যে গুরুতর ৩ জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষে নুসাইফা খাতুন নামের ৯ মাসের এক শিশু বাসের যাত্রী মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে মারা যায় । এ সময় তার মা জলি বেগম (২৪) ও বাবা জাকির হোসেন গুরুতর আহত হন। তাদের বাড়ি নওঁগা জেলার মান্দা উপজেলা সদর এলাকায়।

এদিকে এ দুর্ঘটনায় পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা জামরুল ইসলাম, রাজশাহী মহানগরের ভদ্রা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মনসুর রহমান গুরুতর আহত হন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে পাঠান পবা হাইওয়ে পুলিশ। এছাড়া আরো ৫ জন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজ বলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিআরটিসি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। আর ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে ঘটনার পর দুটি গাড়ির চালক-হেলপার পালিয়ে যায়।


আরোও অন্যান্য খবর
Paris