১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

মান্দায় নাতির ধাক্কায় দাদির মৃত্যু শিশু শিক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৬:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মান্দায় নাতির ধাক্কায় দাদির মৃত্যু শিশু শিক্ষার্থীকে কুপিয়ে জখম
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় নাতির ধাক্কায় সানোয়ারা বিবি (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সানোয়ারা বিবি উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাথইল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম সম্পর্কে নিহতের নাতি ও মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে বুধবার বিকেলে বাবা মকবুল হোসেনের সঙ্গে ছেলে সাইফুল ইসলামের কলহ শুরু হয়। এর এক পর্যায়ে সাইফুল ইসলাম লোহার রড নিয়ে বাবা মকবুল হোসেনকে মারার জন্য উদ্যত হলে দাদি সানোয়ারা বিবি বাধা দেন।

এতে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে দাদিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এসময় মুখ ও নাক দিয়ে রক্ত বের হয়। স্থানীয়রা আরও জানান, বৃদ্ধা সানোয়ারা বিবিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নিহতের ছেলে মকবুল হোসেন বলেন, তেঁতুলিয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে মা সানোয়ারাকে বাড়িতে নিয়ে আসা হয়। এ অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে পপি আক্তার (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পপি নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পবাতৈড় গ্রামের রজব উদ্দিনের মেয়ে। দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয় শিশুটি। আহত পপি আক্তারের দুলাভাই মাসুদ রানা জানান, কুরবানী ঈদের কয়েকদিন পর শালিকা পপি আক্তার আমার বাড়িতে বেড়াতে আসে।

সেদিন থেকে এখানেই ছিল। বৃহস্পতিবার সকালে সবার আগে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে পপি। তিনি অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে চাচাতো ভাই রুবেল হোসেন ও সাহাবুদ্দীর ভুট্টোর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। জের ধরে পরিকল্পিতভাবে তাঁরা শালিকা পপির ওপর এ হামলা করেছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন