সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

দিনাজপুরে মাদ্রাসার খাবার খেয়ে ৪৫ ছাত্র হাসপাতালে, বিষের বোতল উদ্ধার

Paris
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

এফএনএস : দিনাজপুরের বীরগঞ্জের এক মাদ্রাসায় রাতের খাবার খেয়ে হয়ে ৪৫ ছাত্র অসুস্থ হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। গত বুধবার রাত ১১টা থেকে ১২টা মধ্যে তাদের হাসাপাতালে নেয়া হয়। অপরদিকে, মাদ্রাসার রান্না ঘরের পাশ থেকে সমিকরণ নামে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী পাবনা গাড়া তাজুল উরুম এতিম খানা ও লিল্লাাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। মাদ্রাসাটির বিভিন্ন বিভাগে ৮০ শিক্ষার্থী রয়েছে।

জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে ছাত্ররা রাতের খাবার খেতে বসলে অনেকের তিতা অনুভব করে। পরে রাত ১১টার দিকে তাদের মাথা ঘোরা ও বমি শুরু হয়। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে ৪৫ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়। অন্যান্যের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বীরগঞ্জ হাসাপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা জানান, শিশুরা বর্তমানে সুস্থ রয়েছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা রাকিব ও মাওলানা হাসানুজ্জামান জানান, রাতের খাবারের পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসাপাতালে নেয়া হয়। এ সময় মাদ্রাসার রান্না ঘরের সামনে থেকে সমিকরণ নামে একটি কীটনাশকের খালি বোতল পাওয়া যায়। সেটি চিকিৎসক দেখতে চাইলে রাতেই হাসাপাতালে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিটিংয়ে রয়েছেন বলে ফোন কেটে দেন।


আরোও অন্যান্য খবর
Paris