১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

দুই ইমো হ্যাকারকে ধরলো রাজশাহী ডিবি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুই ইমো হ্যাকারকে ধরলো রাজশাহী ডিবি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোয়েন্দা শাখা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইমো হ্যাকারচক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে গোলাম রাব্বী (১৯), পিতা-মোঃ মহসিন আলী, সাং-মালিয়ানদহ ও মোঃ সেলিম রেজা @ সাদ্দাম (২৬), পিতা-মৃত আঃ মান্নান শাহ, সাং-জোতকাদিরপুর, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ জানতে পারে বাঘা থানা এলাকার উল্লেখিত আসামি দুইজন দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইমো অ্যাকাউন্টে তাদের নিজ নামের মোবাইল নম্বর ব্যবহার না করে এলাকার পরিচিত অন্য কোন ব্যক্তির এনআইডির মাধ্যমে মোবাইল নম্বর ব্যবহার করে ইমো আইডি খুলে হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।

রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রুহুল আমিনসহ একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল বুধবার রাত্রি অনুমানিক দেড় টার দিকে বাঘা থানাধীন পানিকামড়া বাজার এলাকা হতে উল্লেখিত আসামি দুইজনকে তিনটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি দুইজনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, পরস্পর যোগসাজসে তারা প্রবাসীসহ দেশের বিভিন্ন বয়সী মানুষ এর কাছে ইমো ম্যাসেনজারে বিভিন্ন অপরিচিত ব্যক্তিকে অ্যাড করে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে উক্ত ব্যক্তিদের ইমো আইডি হ্যাক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রকৃত অ্যাকাউন্টধারীর কাছ থেকে বিভিন্ন কৌশলে ওটিপি পিন সংগ্রহ করে এবং ইমো আইডি হ্যাক করে নিজ আয়ত্ত্বে¡ নিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে তাদের আসল পরিচয় গোপন করে প্রকৃত অ্যাকাউন্টধারীর ছদ্মবেশ ধারন করে নিকটতম আত্মীয় স্বজনদেরকে ম্যাসেজ এর মাধ্যমে বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে।

তাদের এ প্রতারণামূলক কাজের সাথে আরো বেশ কয়েকজন জড়িত আছে মর্মে তারা জানায়। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, গত ১৮-৮-২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর পক্ষ থেকে ইমো ও বিকাশ ব্যবহার করে প্রতারণাকারী হ্যাকার চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নাগরিকগণের দৃষ্টি আকর্ষণ করে রাজশাহী জেলা পুলিশ নামক ফেসবুক পেইজ-এ একটি পোস্ট দেয়া হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন