১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

তানোরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পুলিশের হত্যা মামলা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পুলিশের হত্যা মামলা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে তহুরা বেগম (৩৯) নামে এক গৃহবধুর রহস্যজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার সন্ধ্যায় তানোর থানায় হত্যা মামলা দায়ের করে। এরআগে বুধবার সকালে উপজেলার টকটকিয়া গ্রামে বাবার বাড়ির পাশ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেকের মর্গে পাঠায় পুলিশ। মৃত গৃহবধু উপজেলার মুন্ডুমালা পৌরসভার টকটকিয়া মহল্লার আহম্মদ হাজীর মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রায় ১৮ বছর আগে তানোর পৌরসভার বুরুজ মহল্লার কাইয়ুম আলী মিয়ার সঙ্গে তহুরার বিয়ে হয়।

তবে, তিন বছর আগে স্বামী কাইয়ুম মিয়া হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়ে কারাগারে আছেন। এরপর থেকে তহুরা তাদের একমাত্র ছেলেকে নিয়ে পিতার বাড়িতে অবস্থান করছিলেন। প্রতিদিনের ন্যায় বাড়ির সবাই মঙ্গলবার দিনগত রাতে ঘুমাতে যান। কিন্তু বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাড়ির পাশে তহুরার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও পরিদর্শক (তদন্ত) আবদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গলায় শ্বাসরোধ করে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন