১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ৯:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনায় এবং ৬ জন মারা যান উপসর্গ নিয়ে। গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। যাদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১ জন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বুধবার সকাল ৬ টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২০৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১০২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, মঙ্গলবার ২ টি ল্যাবে রাজশাহী জেলার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৭ দশকি ৭৪ শাতংশ। যা আগের দিন সোমবার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ। এছাড়াও গত রোববার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, গত শনিবার ১৯ দশমিক ১৯ শতাংশ, গত শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শাতংশ, গত বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ, গত বুধবার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ এবং গত মঙ্গলবার ১৬ দশমিক ৪৫ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন