১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

বাংলাদেশে জরুরি ত্রাণ পাঠালেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশে জরুরি ত্রাণ পাঠালেন পোপ ফ্রান্সিস
বিজ্ঞাপন

এফএনএস বিদেশ : বাংলাদেশ, হাইতি ও ভিয়েতনামে জরুরি ত্রাণ পাঠালেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ও ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। তিন দেশে চার লাখ ১১ হাজার মার্কিন ডলারের ত্রাণ পাঠানো হয় পোপের ব্যক্তিগত অর্থ ভান্ডার থেকে। বাংলাদেশ পাবে ৭০ হাজার মার্কিন ডলার সমমূল্যের সহায়তা। বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে তিনি অর্থ পাঠিয়েছেন।

এছাড়া হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের পর গৃহহীন হয়ে পরা পরিবার ও ভিয়েতনামে করোনা মহামারিতে খাদ্য সংকটে পড়া ব্যপক সংখ্যক মানুষকে সাহায্যের উদ্দ্যেশে এ সহায়তা পাঠানো হয়। ভ্যাটিকান বলেছে, প্রাথমিকভাবে এসব অর্থ পাঠানো হয়েছে। দেশগুলোতে ভ্যাটিকানের দূতাবাসের মাধ্যমে তা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে। পোপের ব্যক্তিগত দাতব্য তহবিলের বেশিরভাগ অর্থ পিটার পেন্স থেকে আসে, যেখানে ক্যাথলিকরা নির্দিষ্ট ক্ষেত্রে অবদান রাখতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন