সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রামেক হাপাতালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং পাঁচজন মারা যান উপসর্গ নিয়ে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। যাদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও তিনজন ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৪ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২২১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১০৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৩০ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান আরোও জানান সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে সংক্রমণের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ। এর আগে গত শনিবার ছিল রাজশাহীতে করোনা সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ। এছাড়াও গত শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শাতংশ, গত বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ, গত বুধবার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ, গত মঙ্গলবার ১৬ দশমিক ৪৫ শতাংশ এবং গত সোমবার ১৫ দশমিক ২৭ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris