১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

আফগানিস্তানে শক্তিশালী হচ্ছে তালেবানবিরোধী গ্রুপ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আফগানিস্তানে শক্তিশালী হচ্ছে তালেবানবিরোধী গ্রুপ
বিজ্ঞাপন

এফএনএস : আফগানিস্তানে শক্তিশালী হচ্ছে তালেবানবিরোধী গ্রুপ, প্রতিরোধ যুদ্ধে প্রস্তুত সহস্রাধিক মানুষ। আফিগানিস্তানে রাজধানী কাবুলসহ বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয়া তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থেকে গেছে পাঞ্জশির উপত্যকা। অঞ্চলটি দখলে সবদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে তালেবান। তালেবানকে প্রতিহত করতে গড়ে উঠা ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান নামের প্রতিরোধ বাহিনী জানিয়েছে, পাঞ্জশির রক্ষায় কয়েক হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হলে তালেবানের কোন ধরনের আক্রমণ মেনে নেয়া হবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে বেশ কয়েকটি দেশের আহ্বান সত্ত্বেও নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। ২৪ ঘন্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সময়সীমা বাড়ানোর যেকোন সিদ্ধান্তই চুক্তি ভঙ্গের সামিল হবে বলে সতর্ক করেছে তালেবান। সময়সীমা শেষ হওয়ার পরও বাণিজ্যিক ফ্লাইটে নাগরিকরা দেশত্যাগ করতে পারবে বলেও জানিয়েছে সংগঠনটি। হোয়াইট হাউজ জানিয়েছে এ মাসের মাঝামাঝি প্রত্যাহার শুরুর এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি মানুষকে দেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় থাকা প্রায় ৬ হাজার সেনার সঙ্গে আর কোন সেনা যোগ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন