১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

কৃষিপণ্য রপ্তানিতে কঠোর ভাবে মান যাচাইয়ে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কৃষিপণ্য রপ্তানিতে কঠোর ভাবে মান যাচাইয়ে নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন

এফএনএস : কৃষিপণ্য রপ্তানিতে কঠোরভাবে মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে, বাজার ধরে রাখতে হবে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড আছে সেটা ধরে রাখতে হবে। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন- সাবধানে মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান। হাইজেনিক আইনকানুন মেনে পাঠান।

একনেক সভায় গতকাল মঙ্গলবার আটটি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধামমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমানে কৃষি থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যাতে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন