সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় রিমান্ড শেষে ৪ ডাকাত কারাগারে

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৩ দিনের রিমান্ড শেষে আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাদের নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর শুনানী শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ডে আসা আসামিরা হলেন, পটুয়াখালী জেলার সদর উপজেলার বাদুরা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮), বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাহাবুদ্দীন (৪৫), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হক মিয়ার ছেলে সিরাজ মিয়া ওরফে ঠান্ডু মিয়া (৪৮) ও পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৭)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, গত ১৪ আগস্ট ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যান। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের নাম-পরিচয়সহ তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড নেওয়া হয়েছিল। ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন। উল্লেখ্য, ডাকাতির প্রস্তুতির সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় থেকে গত ১৪ আগস্ট ভোররাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris