১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নেসকো প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নেসকো প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নেসকো কর্তৃক জোরপূর্বক প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ ও প্রত্যেক এলাকায় গণশুনানীর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মারকলিপি পাঠ করে শোনান চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য এ্যাডভোকেট সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ এর কার্যনির্বাহী সেক্রেটারি আব্দুল মজিদ, যুগ্ম সেক্রেটারি আবু হেনা বাবলু, যুবজোট এর সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপ্রি প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন