১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

দেশে করোনায় একদিনে আরো ১৩৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ৮:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় একদিনে আরো ১৩৯ জনের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ২২ হাজার ছাড়াল বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ২২ হাজার ২৮০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৮৯ কোটি ৮৩ লাখ ১৫ হাজার ২৪৮ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৮৮৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৮ হাজার ২৭৬ জন। অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৪ হাজার ২০৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৯৬৪ জনে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন