১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন এবং চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, নাটোরের দুজন, নওগাঁর দুজন, পাবনার দুজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৪০ জন রোগী ভর্তি রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন