সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাঘায় হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় জাকির হোসেন (২৫) নামক এক যুবক কে হত্যা মামলার পলাতক তিন আসামী কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী মহানগর এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করে বাঘা থানার মাধ্যমে গতকাল রোববার (২২ আগষ্ট) তাদের আদালতে প্রেরন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এ তথ্য জানান। জানা যায়, র‌্যাব-৫ সিপিসি-২ নাটোরের একটি অপারেশন দল, গত শনিবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

এ সময় বাঘা থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আড়ানী নুরনগর এলাকার, আশিক রানা (২৬) পিতা- নাসির উদ্দিন, হিমেল আহম্মেদ (২৮) পিতা- হোসেন আলী ও মুরাদ আলী (৩০) পিতা- আবুল কাশেম কে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানান, হত্যাকান্ডের শিকার উপজেলার বাউসা ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের মহির উদ্দিন মাস্টারের ছেলে জাকির এর সহিত ধৃত: তিন আসামীসহ অন্যান্য আসামীর অর্থ লেনদেনের বিরোধ ছিলো। এর জের ধরে গত ১১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে জাকির কে তার বাড়ী হতে মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ডেকে নেয় বর্নিত আসামিগন।

তাদের ডাকে জাকির খাগরবাড়িয়া তিন রাস্তার মোড়ে পৌঁছলে সেখানে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দ্বারা পেটের ডান দিকে আঘাত করে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় পরদিন (১২ জুলাই) জাকিরের পিতা বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীগণ ঘটনার পর থেকে পলাতক ছিল। আটকের পর আসামীদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত আসামীদের রোববার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। পূর্বেও তাদের নামে আরও মামলা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris