সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হাইকোর্টে আগাম জামিনের দ্বার খুললো

Paris
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এফএনএস : করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের শুনানি চালু হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি হয়। জানা গেছে, আগাম জামিন আবেদনের ক্ষেত্রে হত্যা মামলাসহ সব আবেদন শুনবেন হাইকোর্ট। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেই মামলায় আগাম জামিনের আবেদন শুনবেন না আদালত।

এর আগে গত ১৭ আগস্ট আগাম জামিনের শুনানি করতে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহ শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রসঙ্গত, আগাম জামিনের শুনানির ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়। তাই সরকারের বিধিনিষেধ এবং করোনার মাঝে আসামিদের উপস্থিতির বিষয়টি এড়িয়ে যেতে দীর্ঘদিন ধরে আগাম জামিনের শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।


আরোও অন্যান্য খবর
Paris