১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

দেশে করোনায় ৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় ৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে। ৫১ দিন পর একদিনে এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এদিকে শনাক্ত কমে ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হলো। এর আগের দিনে গত শুক্রবার ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল পাঁচ হাজার ৯৯৩ জন। তবে ৭ জুলাই দেশে প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। তখন ২০১ জনের মৃত্যু হয়েছিল। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় মৃত ১২০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম ২৭ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১৫ জন, বরিশাল তিনজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩ দশমিক ১ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন