২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

যে খাবারে ঝরবে অতিরিক্ত মেদ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
যে খাবারে ঝরবে অতিরিক্ত মেদ
বিজ্ঞাপন

এফএনএস স্বাস্থ্য: করোনাকালে বদলে গেছে জীবনযাপন। শরীরিক ও মানসিক অস্থিরতায় শরীরকে চাঙ্গা রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। সব কিছুর সাথে বদলে গেছে প্রতিদিনের খাবারদাবার। ডায়েট চার্টটাকেও বদলে ফেলতে হবে, না হলে পরিপাকে সমস্যা, হজম না হওয়া লেগেই থাকবে।
পুষ্টিবিদরা সব সময়ই পরামর্শ দেন ‘রিচ প্রোটিন ফুড’ খাওয়ার। সহজ করে বললে, এ সময়ে একটু বেশিই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণে শরীরে প্রোটিনের ঘাটতি হলে বিভিন্ন সমস্যা দেখা দেয় ও অসংখ্য রোগ বাসা বাঁধে।

ব্যায়াম না করেও যারা মেদ কম রাখতে চান তাদের অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবারের প্রতি বিশেষ নজর রাখা দরকার। সব সময় খাবারে মধ্যে রাখতে পারেন বিশেষ তিনটি ফল। কারণ অন্যান্য খাবারের পাশাপাশি ফল খেলে ভিটামিন পাওয়া যায় নানা ধরনের। পাশপাশি গুরুত্বপূর্ণ উপাদানও থাকে। আবার কাজের জন্যে বাড়ির বাইরে থাকলেও চট করে এই ফল খেয়ে নেওয়া যায়। মেদ বাড়বে না, শরীরও ঠিক রাখবে যে ফল, জেনে নিন সে নামগুলো।

খেজুর
খেজুর বেশ জনপ্রিয় ও সুস্বাদু একটি খাবার। এতে রয়েছে বহু পুষ্টিগুণ। মিষ্টি স্বাদের এই ড্রাই ফ্রুট ওটস কিংবা কর্নফ্লেক্স বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। শুধু খেজুর খেতেও মন্দ নয়। প্রতি ১০০ গ্রাম খেজুরের মধ্যে রয়েছে ২.৪৫ গ্রাম প্রোটিন এবং ৮ গ্রাম ফাইবার।

কিশমিশ
এই ড্রাই ফ্রুট আসলে একটি প্রোটিন এনরিচ ফল। মূলত আঙ্গুর শুকিয়েই এই কিশমিশ তৈরি হয়। ১০০ গ্রাম কিশমিশে রয়েছে প্রায় ৩ গ্রাম প্রোটিন। তাই আপনার ডায়েটে এই ফল রাখুন।

পেয়ারা
এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। সেই সঙ্গে এটি একটি রিচ ফাইবার ফল। ১০০ গ্রাম পেয়ারার মধ্যে অন্তত ৫ গ্রাম ফাইবার থাকে। আর থাকে প্রায় ২.৬ গ্রাম প্রোটিন। তাই সময় পেলেই খেয়ে নিন একটি পেয়ারা আর থাকুন ‘ফিট অ্যান্ড ফাইন’।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন