১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরো ১৪৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ৫:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে ২৪ ঘন্টায় করোনায় আরো ১৪৫ জনের মৃত্যু
বিজ্ঞাপন

আরা ডেস্ক : দেশে করোনায় আরও ১৪৫ জনের প্রাণ গেছে। যা ৪৭ দিন পর একদিনে মৃত্যু দেড়শোর নীচে নামলো। গত ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ২৫ হাজার। নতুন শনাক্ত ৫ হাজার ৯শ ৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮শ ৯২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার হয়েছে ১৭ দশমিক এক আট শতাংশ।

এছাড়া গত ২২ দিন ধরে শনাক্তের হার নিম্নমুখী। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২শ’ ৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫শ’ ৭৪ জন; মোট সুস্থ ১৩ লাখ ৪৭ হাজার ৭শ ৫৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক সাত চার। অন্যদিকে মৃত্যুহার এক দশমিক সাত দুই। এদিকে সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এরপর চট্টগ্রাম বিভাগে ৪৩ ও খুলনায় প্রাণ গেছে ১৫ জনের। এছাড়া সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাতজন করে এবং রাজশাহীতে ৫ ও বরিশালে চারজন মারা গেছেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন