১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

এখন থেকে টিকা পাবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ৪:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এখন থেকে টিকা পাবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা
বিজ্ঞাপন

আরা ডেস্ক : এখন থেকে ১৮ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী সব শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরিকল্পনা শুরুর মধ্যেই এমন তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক মিজানুর রহমান শুক্রবার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিটিংয়ে ১৮ বছরের বেশি বসয়ী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া সুরক্ষা অ্যাপে এখন পঁচিশোর্ধ্ব সবার নিবন্ধনের সুযোগ মিলছে। জানা গেছে, কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়েছে। এতদিন ২৫ বছর বা তার বেশি বয়সী সব নাগরিকের জন্য করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধনের সুযোগ ছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন