১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ধামইরহাটে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ৪:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ধামইরহাটে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত কোকিল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফন করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের ভ্যান চালক আব্দুস সালামের ছেলে আলম হোসেন (১৭) বৃহস্পতিবার রাতে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে।

রাত সাড়ে ১২টার আলম হোসেন রশ্মি দিয়ে ঘরের তালের বড়ঙ্গা (তীর) এর সাথে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে এবার কোকিল ও রুপনারায়ণপুর সম্মিলত আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল। আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুটে লেখে যায়। চিরকুটে সে এ মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে ক্ষমা চেয়ে সকলের দোয়া কামনা করে। তিন ভাইয়ের মধ্যে সে সকলের বড় ছিল। শুক্রবার বিকেলে তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো.আফতাব উদ্দিনসহ আমি ঘটনাস্থল পরিবর্দশন করি। কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন