সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

শিবগঞ্জে বিদুৎপৃষ্টে তিন জনের মৃত্যু

Paris
Update : শনিবার, ২১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক বিদুৎপৃষ্টে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার ও চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুরের ফুলদিয়ার এলাকার মৃত সাবুদ্দীনের ছেলে শিমুল (২৫) তাঁর চাচি সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) এবং চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকার আবদুল মজিদের ছেলে আবদুল মালেক (২৬)। দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামো জগন্নাথপুরের ফুলদিয়ার পদ্মা নদীর ঘাট থেকে নৌকায় করে চিকিৎসার জন্য দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম।

এসময় নদীতে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যতিক তারে মাথা আটকে যায় সামনুর বেগমের। পানিতে ছিটকে পড়ে বিদুৎপৃষ্টে শিমুলের মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আরও জানান,নৌকাযোগে ভাতিজার সঙ্গে চিকিৎসার জন্য দাদনচক যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে উপজেলার দুবলিভান্ডারে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। চককির্ত্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখ্খের আলম জানান,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ীতে কাজ করছিলেন আবদুল মালেক।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুৃটিয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান রিগ্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ হোসেন জানান,নৌ দূর্ঘটনার খবর পেয়ে দ্রতই পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris