২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

খুলে দেওয়া হয়েছে লালপুরের পিকনিক স্পট গ্রীনভ্যালী পার্ক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
খুলে দেওয়া হয়েছে লালপুরের পিকনিক স্পট গ্রীনভ্যালী পার্ক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বৃহত্তম পিকনিক স্পট নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্ক। স্বাস্থ্য বিধি মেনে পর্যটন কেন্দ্র, রিসোর্ট,কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্তিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে লালপুরের গ্রীনভ্যালী পার্ক খুলে দেওয়া হয়েছে বিনোদন প্রেমিদের জন্য। উত্তরবঙ্গের বৃহত্তম,মনোরম পরিবেশে ঘেরা এই পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র গ্রীনভ্যালী পার্ক বলে জানা গেছে। দেশ ও বিদেশ এর ভ্রমণ কারীদের মনের খোরাক মিটাতে বিনোদনের জন্য আশে এই গ্রীনভ্যালী পার্কে।

নাটোর জেলার লালপুর উপজেলার দক্ষিন পশ্চিমে ৩০ একর জমির উপর র্নিমিত এই গ্রীনভ্যালী পার্ক অবস্থিত বলে জানা গেছে।ব্যক্তিগত উদ্যোগে নয়না দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় ভাবে গড়ে তুলা হয়ে এই বিনোদন কেন্দ্রটি।বিনোদন কেন্দ্রটি দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে কর্তৃপক্ষের কয়েক শত কোটি টাকা লোকসান হয়েছে বলে জানা গেছে। গ্রীনভ্যালী পার্কে প্রবেশ পথে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য বিশাল আকৃতির পালকি।

এই পালকি দেখেই বিনোদন প্রেমিদের আকর্ষন বেড়ে যায় যে পার্কটির ভিতরে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন অনেক কিছু রয়েছে। প্রবেশ পথে পেরিয়ে লাভ রাস্তা ,ছোট মনিদের জন্য রেলগাড়ী,দোলনা রয়েছে এই পার্কে।এছাড়া বিশাল পুকুরের রয়েছে স্পিডবোট এ ভ্রমনের ব্যবস্থা।মনরম পরিবেশে খাবার হোটেল,নামাজের জন্য মসজিদ। এবং ফুলের ও বনজ সহ ফলজ গাছে ভরপূর এক সবুজের সমারহ এই গ্রীনভ্যালী পার্ক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন