১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

সরকারি চাকরিতে নিয়োগের বয়সে ২১ মাস ছাড় হলো

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সরকারি চাকরিতে নিয়োগের বয়সে ২১ মাস ছাড় হলো
বিজ্ঞাপন

এফএনএস : সরকারি চাকরিতে নিয়োগে আবেদনে প্রার্থীদের বয়সসীমা ২১ মাস ছাড় দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। তবে এ সিদ্ধান্ত বিসিএসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চিঠিতে বলা হয়, যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর-পরিদিপ্তরদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠান সমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল প্রতিষ্ঠানকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। চাকরি প্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সে ২১ মাস ছাড় দেওয়ার ঘোষণা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন