১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহীতে নামিদামি ব্র্যান্ডের নকল মোবাইল ফোনসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ৯:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে নামিদামি ব্র্যান্ডের নকল মোবাইল ফোনসহ যুবক গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন কোম্পানীর ১৫টি নকল মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে আরএমপি ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ সপুরার মৃত আবু তাহেরের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, গত ১৮ আগষ্ট রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। ডিবি পুলিশের ঐ টিম বেলা ৩ টার দিকে গোপন সোর্সের দেয়া তথ্যমতে বোয়ালিয়া থানার মিয়াপাড়া সাহেব বাজার শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী আসামী মোঃ শহিদুল ইসলামকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৫ টি নকল মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার অপর সহযোগী আসামী মোঃ রাজিবের সহায়তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরীর অন্তরালে বিভিন্ন ব্যক্তিদের নিকট নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন প্রতারণামূলকভাবে বিক্রি করে থাকে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন