১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ওষুধের গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করল রাজশাহী র‌্যাব

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ওষুধের গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করল রাজশাহী র‌্যাব
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : একটি সাদা রঙের কাভার্ডভ্যানে লেখা ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’। এই লেখা দেখে বোঝার উপায় নেই যে, গাড়িটিতে ওষুধ বাদে অন্যকিছু পরিবহন করা হচ্ছে। অথচ গাড়িটির পানির বোতল, টিস্যু বক্স ও ফাঁকা কার্টনের নিচে আড়াল করে ১০০ কেজি গাঁজার চালান যাচ্ছিল। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাত ২টায় নওগাঁ জেলার সদর থানার বাইপাস মোড়ের পাকা রাস্তা থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযান পরিচালনাকারী দল।

আটকরা হলেন, মৃত আবদুল মান্নানের ছেলে শাহজালাল (গাড়িচালক) ও মৃত মো. খুরশিদের ছেলে মো. আবুল বাশার। তারা কুমিল্লার মুরাদনগর থানার দিলারপুরের বাসিন্দা। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’ লেখা সম্বলিত সাদা রঙের কাভার্ডভ্যানটি এলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা, ২১২ মাম পানির বোতল, ২৫০ প্যাকেট টিস্যু বক্স, ২৫টি ফাঁকা প্যাকেট ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন