১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

প্রধানমন্ত্রীর উদ্যোগে কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রধানমন্ত্রীর উদ্যোগে কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন

এফএনএস : বিশিষ্ট কবি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হেলাল হাফিজ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারুণ্যের কবি হেলাল হাফিজ শাহবাগের একটি হোটেলে থাকতেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। প্রেসক্লাবের আরেক সিনিয়র সদস্য আশরাফ আলী আশরাফ জানান, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ সিএমএইচে ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসানের অধীনে চিকিৎসাধীন আছেন।

করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। জনপ্রিয় এই কবি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। জীবনের শেষ বয়সে কবির পাশে কেউ নেই। গত দুই সপ্তাহ স্বাভাবিক চলাফেরা একেবারে বন্ধ। কারও সাহায্য ছাড়া বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারেননি। তবে সঙ্কটাপন্ন এ অবস্থায়ও হাসপাতালে ভর্তি হতে না পেরে হোটেলের বিছানায় অসুস্থ হয়ে দিন কাটছিল তার। তাকে দেখভাল করারও কেউ নেই। জরাজীর্ণ শরীর নিয়ে তিনি খুবই অসহায় বোধ করছিলেন। কবির অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে তার চিকিৎসার দায়িত্ব নিয়ে সিএমএইচে ভর্তি করিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন