১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। এরআগে, গত ১৯ জুলাই এই হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

সাবেক এই প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধায় গাড়িতে বসেই টিকা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল বুধবার সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়া উদ্দেশ্যে বের হন বেগম জিয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন