১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

নিজেকে আফগানিস্তানের অন্তর্র্বতী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নিজেকে আফগানিস্তানের অন্তর্র্বতী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ
বিজ্ঞাপন

আরা ডেস্ক : আশরাফ গণির অনুপস্থিতিতে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে অন্তর্র্বতী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি। টুইট বার্তায় সাবেক এই ভাইস প্রেসিডেন্ট লেখেন, ‘আফগানিস্তানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্র্বতী প্রেসিডেন্ট হবেন। আমি বর্তমানে দেশেই রয়েছি আর আমিই বৈধ অন্তর্র্বতী প্রেসিডেন্ট।

সমর্থন এবং সহায়তা চেয়ে সব নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’ এর আগে গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পাতায় এক পোস্টে প্রেসিডেন্ট আশরাফ গণি জানান রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান যোদ্ধারা কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যান তিনি। তবে এখন পর্যন্ত নিজের বর্তমান অবস্থান প্রকাশ করেননি তিনি। আশরাফ গণি পালিয়ে যাওয়ার পর রবিবার সন্ধ্যায় আত্মগোপনে চলে যান আমরুল্লাহ সালেহ।

সেদিনই এক টুইট বার্তায় তিনি জানান কোনও ভাবেই তালেবানের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। এই বার্তা দেওয়ার একদিন পর আমরুল্লাহ সালেহর যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে তাতে সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে কাবুলের উত্তর-পূর্বে পঞ্চশীর উপত্যকায় দেখা যায়। সেখানে তালেবানবিরোধী বিখ্যাত যোদ্ধা আহমেদ শাহ মানসুরের ছেলের সঙ্গে তাকে দেখা যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন