সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী দিল ভারত

Paris
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এফএনএস : বাংলাদেশকে ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও প্রায় ২০ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার অংশ হিসেবে এসব হস্তান্তর করা হয়েছে বলে ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লো মিটার, নন-রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, ১০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, ৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এলএমও সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর ও ইনফ্রা থার্মোমিটার। ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, এই অ্যাম্বুলেন্সগুলো চলমান কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টায় সহায়তা করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এমনকি মহামারির পরও অ্যাম্বুলেন্সগুলো জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশের চলমান ও দৃঢ়প্রচেষ্টায় সহায়ক হবে।

এই উপহার বাংলাদেশের জনগণের সাথে অনন্য ও বিশেষ বন্ধুত্বের প্রতি ভারতের অবিচল ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে প্রতিফলিত করে। এতে আরও বলা হয়, বাংলাদেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে ভারত সর্বপ্রথম প্রতিক্রিয়া জানিয়ে এসেছে কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব কৌশলগত সম্পর্কের ঊর্ধ্বে। জনস্বাস্থ্যবিষয়ক যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জনগণের নিজস্ব প্রচেষ্টায় যথাসাধ্য সমর্থন অব্যাহত রাখতে ভারত সদাপ্রস্তুত। এই সমর্থন হবে টেকসই, জনকেন্দ্রিক ও বন্ধুদেশের সর্বোত্তম স্বার্থে।


আরোও অন্যান্য খবর
Paris