১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরো ১০ মৃত্যু

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরো ১০ মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টার মধ্যে এই ১০ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরের চারজন, নওগাঁর তিনজন, রাজশাহীর দুজন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।

এদের মধ্যে নওগাঁর দুজন এবং রাজশাহী ও নওগাঁর একজন করে করোনা পজিটিভ ছিলেন। নওগাঁর আরেকজন করোনা নেগেটিভ হলেও শারীরীক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২২৫ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৯৯ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। রোববার জেলায় মোট ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১২ দশমিক ৫৮ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন