১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

বিদিশা ও এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিদিশা ও এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিজ্ঞাপন

এফএনএস : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও তার ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে এই মামলার আবেদন করেন সাবেক হুইপ এস এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুল নাহার শিমু।

এরপর আদালত মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে সাবেক স্ত্রী বিদিশা ও তার ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আদালত আগামী ৬ সেপ্টেম্বর মামলার গ্রহণযোগ্যতার শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

শাহাদাত হোসেন বলেন, মামলায় বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ ও মো. এরিক এরশাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপকমিশনার, পুলিশ সুপার (ইমিগ্রেশন) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন