শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

কাঁকনহাটে মেয়রে চার কাউন্সিলর ৩৩ এবং মহিলা কাউন্সিলরে ১৩ প্রার্থী বৈধ

Paris
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

গোদাগাড়ী প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয়দফা নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিলো প্রার্থীতা বৈধতা যাচাই-বাছাইয়ের দিন। রাজশাহী জেলা রিটানিং অফিসারের কার্যালয় হতে যাচাই বাছাই শেষে কাকনহাট পৌর নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে ৪ জনের প্রার্থীতা ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী একেএম আতাউর রহমান খান, বিএনপির মনোনিত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী রুবন হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ও কাকনহাট পৌর সভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা প্রদানকারী আব্দুল্লাহিল কাফি ও রুঞ্জর রহমানের প্রার্থীতা ১০০ জনের ভোটার সমর্থন স্বাক্ষরের গড়মিল থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এদিকে কাকনহাট পৌর সভার ৯টি ওয়ার্ডের ৩৬ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয় জামাকারীর মধ্যে ৩ জনের বাতিল হয়ে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে সবাইকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা মশিউর রহমান জানান, আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১৬ জানুয়ারী নির্বাচনকে ঘিরে তিনি সকল রাজনৈতিক দলসহ সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris