১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

আফগানে উদ্ভুত পরিস্থিতি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আফগানে উদ্ভুত পরিস্থিতি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের
বিজ্ঞাপন

এফএনএস : আফগানিস্তানে উদ্ভুত পরিস্থিতি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কাবুলের উদ্ভুত পরিস্থিতি কেবল আঞ্চলিকই নয়, এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এবং আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। দেশটি সার্কের স্থায়ী সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ।

মহান মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণের দ্বারা বাংলাদেশকে দেওয়া অমূল্য সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ঢাকা। বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আঞ্চলিক উন্নয়নকে টেকসই করবে এবং এই অঞ্চলকে একইসঙ্গে সমৃদ্ধ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক আফগানিস্তানে এর জনগণের দ্বারা নির্বাচিত সরকারই দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, আফগানিস্তানের জনগণের উপরেই তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণের দায় রয়েছে। এ কাজ তাদেরই করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আফগানিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারলে বাংলাদেশ খুশি হবে। বিবৃতিতে আফগানিস্তানে বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন