১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

বেসামরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে তালেবান

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বেসামরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে তালেবান
বিজ্ঞাপন

এফএনএস : আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের একদিন পর গতকাল সোমবার বেসামরিক নাগরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে তালেবান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক তালেবান কর্মকর্তাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে। তালেবান কর্মকর্তা বলেন, আমরা জানি মানুষ নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র রাখে। তাদের এখন নিরাপদ মনে করা উচিত। আমরা নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে এখানে আসিনি। মভি গ্রুপ মিডিয়া কোম্পানির পরিচালক ও শহরটির বাসিন্দা সাদ মোহসেনি টুইটারে বলেছেন, তালেবান যোদ্ধারা তাদের কোম্পানি কার্যালয়ে এসেছে এবং নিরাপত্তা টিমের কাছে রাখা অস্ত্র বিষয়ে জানতে চেয়েছে।

গতকাল সোমবার কাবুলের বিভিন্ন রাস্তায় তালেবান যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। শহর ছেড়ে পালাতে হাজারো মানুষ কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরে জনসমুদ্রে বিশৃঙ্খলা শুরু হলে মার্কিন সেনারা গুলি চালায়। এতে পাঁচজন নিহত হয়েছে। টুইটারে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তাদের যোদ্ধাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কারও ক্ষতি না করার জন্য। তিনি লিখেছেন, কারও জীবন, সম্পদ ও সম্মানের ক্ষতি হবে না। মুজাহিদিনরা সুরক্ষা নিশ্চিত করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন