২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি করোনা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি করোনা
বিজ্ঞাপন

এফএনএস : দেশে করোনা সংক্রমণ দিন দিনই রেকর্ড ছাড়াচ্ছে। এরমধ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গু ও করোনার উপসর্গ অনেকটা একইরকম হওয়ায় অনেকেই নিজে বা আপনজনেরা জ¦রে আক্রান্ত হলে সংশয়ে পড়ে যাচ্ছেন। দুটো রোগেই জ¦র থাকে। তবে কিছু উপায়ে আপনি বাড়িতেই প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক, ডা. মুহাম্মদ আল আমিন এ বিষয়ে সারাবাংলাকে জানান, ‘দুটো রোগেই উচ্চ তাপমাত্রার জ¦র হয়। তবে করোনায় ফ্লু এর উপসর্গ বেশি থাকে। যেমন, নাক দিয়ে সর্দি বের হওয়া, কাশি, গলাব্যাথা, সর্দি, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, পেটে ব্যাথা, বমি এবং ডায়রিয়া।’

ডা. আল আমিন বলেন, ‘ডেঙ্গু রোগীদের জ¦রের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যাথা, চোখের পেছনের দিকে ব্যাথা, মাথা ব্যাথা, পেটে ব্যাথা, বমি ইত্যাদি উপসর্গ থাকে। পাশাপাশি শরীরে এক ধরনের র্যাশ দেখা দেয়। সেইসঙ্গে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা হতে পারে।’

জ¦র হলে এসব উপসর্গ দেখে বাড়িতে প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন। তবে অবশ্যই যে রোগের উপসর্গের সঙ্গে মিলে যায় হাসপাতালে গিয়ে তা পরীক্ষা করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ডা. আল আমিন। তিনি বলেন, ‘করোনার জন্য এখন সব হাসপাতালের বহির্বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখান থেকে সঙ্গে সঙ্গেই ফলাফল পাওয়া যায়। আর আরটিপিসিআর টেস্টে ২ থেকে ৩ দিন সময় লাগে।’

ডেঙ্গুর পরীক্ষার জন্য এই চিকিৎসক জানান, ‘ডেঙ্গু হলে প্রথম পাঁচদিন রোগীর খুব উচ্চ তাপমাত্রার জ¦র থাকে। তাই ডেঙ্গু রোগ সনাক্তের জন্য জ¦র হওয়ার প্রথম পাঁচদিনের মধ্যে আমরা এন্টিজেন টেস্ট করি। কারো ডেঙ্গু হয়ে থাকলে এই টেস্টে প্রথম পাঁচদিনের মধ্যেই সনাক্ত হবে। কারণ এরপর ডেঙ্গু হলেও টেস্টে নেগেটিভ আসবে।’ তবে জ¦র হওয়ার প্রথম পাঁচদিন পর ডেঙ্গু সনাক্তের জন্য অ্যান্টিবডি টেস্ট করতে হবে বলে জানান ডা. আল আমিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন