১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে একদিনে আরো ১২ মৃত্যু

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে একদিনে আরো ১২ মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন। এদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন। শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩১৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৮১ জনের করোনাভাইরাস পজেটিভ।

আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। গত শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ বলে পরিচালক জানান। এর আগের দিন শুক্রবার জেলায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৫২ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন