১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

বাংলাদেশের অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছেন কানাডার মন্ত্রী

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ৯:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশের অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছেন কানাডার মন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদারের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড। ঢাকায় কানাডিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিনা গোল্ড তিনদিনের জন্য ভার্চুয়ালি বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে। ১২ আগস্ট রাজধানীর মহাখালীর ভাসানটেক বস্তিতে অনুষ্ঠিত একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তার সফর শেষ হয়।

এ সফরকালে কানাডার মন্ত্রী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদানের কথা ঘোষণা করেন। তিনি ৪৫ মিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ব্র্যাকের কৌশলগত অংশীদারিত্ব ব্যবস্থায় যোগদান এবং ‘কক্সবাজারে মানসম্পন্ন শিক্ষা জোরদার করার’ জন্য ইউনিসেফকে অতিরিক্ত কানাডিয়ান অর্থায়নে ২ মিলিয়ন ডলার প্রদান করেন। এছাড়া তিনি রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আশ্রয় দাতা সম্প্রদায় এবং করোনা পরিস্থিতিতে সাড়া প্রদানে কানাডার সহায়তা অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড বলেন, এটি ছিল আমার প্রথম বাংলাদেশ সফর এবং যদিও এটি ভার্চুয়ালি ছিল। তবুও আমি বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি। আমি মুগ্ধ হয়েছি তাদের প্রাণোচ্ছলতা দেখে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের এবং চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণের চাহিদা মেটানোর জন্য সহায়তা প্রদান করাসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন