সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

নওগাঁয় নেসকোর সাব-স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

Paris
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নেসকো ৩৩/১১হাজার কেভি সাব-স্টেশনে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানাকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ ক্ষতিগ্রস্ত ৩৩/১১ হাজার কেভি সাব-স্টেশন পরিদর্শন শেষে এই তদন্ত কমিটি গঠন করে।

এর আগে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার হঠাৎ করে শব্দ হলে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের সাতটি ব্রেকারে আগুন ধরে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রানীনগর, আত্রাই উপজেলা কিছু অংশ ও বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচ বোর্ড ও কেবলসহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা দিয়েছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি।


আরোও অন্যান্য খবর
Paris