১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ’লীগের ৩ নেতা আটক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ’লীগের ৩ নেতা আটক
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাস্তান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার ২নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন মিলন, বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলার সহসভাপতি বাশারতুল্লাহ বাশার (৩৫) এবং যুবলীগ কর্মী হিমেল (১৮)। নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইটভাটা শ্রমিকদের সঙ্গে মিলন ও অন্যান্যের বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে যুবলীগ কর্মী হিমেলকে চড় মারা হয়।

এ ঘটনায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিলন, বাশার ও হিমেল পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের টেবিল এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। পরে রিপন ও আল আমিন নামে দুই ইটভাটা শ্রমিককে অভিযুক্ত করেন তারা। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, পরে অভিযুক্ত রিপন এবং আল আমিনের পরিবার পাল্টা অভিযোগ করলে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহাকে বিষয়টি জানানো হয়। তিনি রাতেই তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে আওয়ামী লীগের ওই তিন নেতাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন